1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিদ্যুতের দাবিতে ক্ষুব্দ গ্রাহকদের নিয়ে পৌর মেয়র জগলুলের বিদ্যুৎ অফিস ঘেরাও

  • আপডেট টাইম :: বুধবার, ৫ অক্টোবর, ২০১৬, ২.৫২ পিএম
  • ৫০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
টানা বিদ্যুৎ ভোগান্তিতে অতীষ্ট গ্রাহকদের নিয়ে সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল দ্বিতীয় বারের মতো সুনামগঞ্জ বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার বিকেল ৪টার সময় পৌর চত্বর থেকে সহস্রাধিক ক্ষুব্দ গ্রাহক ও সংক্ষুব্দ নাগরিকদের নিয়ে তিনি বিক্ষোভ মিছিল দিয়ে শহর প্রদক্ষিণ করে অফিস ঘেরাও করেন। এসময় ক্ষুব্দ নাগরিকগণ বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে নানা স্লোগান দেন। উল্লেখ্য এর আগে গত মার্চ মাসে তিনি বিক্ষুব্ধ গ্রাহকদের নিয়ে অফিস ঘেরাও করে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানান।
বিদ্যুৎ অফিস ঘেরাওকালে পথসভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল, কমরেড মিন্টু, ডা. খোরশেদ আলম, জসিম উদ্দিন লাল, কাউন্সিলর সৈয়দ ইয়াসিনুর রশিদ, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিঙ্কু চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কোন কারণ ছাড়াই সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। ছাতকের ৩৩ কেবি লাইনের সঞ্চলন লাইনে ত্রুটির কথা বলে, ঘনঘন গ্রাহকদের বিদ্যুৎহীন অন্ধকারে রাখা হচ্ছে। যদি বিদ্যুৎ ভোগান্তি লাঘব না করা হয় তাহলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!