1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

তাহিরপুরে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২ মার্চ, ২০১৯, ৩.১০ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি:
নির্ধারিত সময়ে ফসলরক্ষা বাধঁ নির্মান কাজ সম্পন্ন না হওয়ায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে তাহিরপুর উপজেলা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দরা।
শনিবার দুপুরে তাহিরপুর সদর পুর্ব বাজারে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলার সারা উপজেলাব্যাপীর ন্যায় তাহিরপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,২৮ ফেব্রয়ারির মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁেধর কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও তাহিরপুর উপজেলার কোন হাওরেই এখনও পর্যন্ত সম্পুর্ন বাঁধের কাজ শেষ হয় নি। যে কোন সময় পাহাড়ি ঢলে হাওরের ফসল অকাল বন্যায় তলিয়ে যেতে পারে। যার ফলে হাওরাঞ্চলের কৃষকরা বর্তমানে খুবই দুশ্চিন্তায় রয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার আহবায়ক গোলাম সারোয়ার লিটন,সংগঠনের অন্যতম সদস্য শাহীনুর পাশা,বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ,নুরুল ইসলাম বাঘা,হোসাইন শরীফ বিপ্লব,আশ্রাউজ্জামান ইমন,সাংবাদিক রাজন চন্দ,আবুল কাশেম প্রমুখ।
বক্তারা অতি শীগ্রই হাওরে বাঁধের কাজ সম্পন্ন করার দাবি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!