1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল

আগামী ৭ মার্চ শপথ নেবেন মনসুর ও মোকাব্বির

  • আপডেট টাইম :: শনিবার, ২ মার্চ, ২০১৯, ১.৩৩ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আগামী ৭ মার্চ শপথ নেবেন একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান।
আজ শনিবার (২ মার্চ) বিকেলে সুলতান মনসুর নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
সুলতান মনসুর বলেন, ‘আমি ৭ মার্চ শপথ নেওয়ার জন্য সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছি। ওইদিন শপথ নেবো। শত প্রতিকূলতার মধ্যে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের ভোটের সেই মর্যাদা দিতে আমি শপথ নিচ্ছি।
সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
মোকাব্বির খান বলেন, ‘আমি এবং সুলতান মনসুর একসঙ্গে শপথ নেবো। আমরা চিঠি দিয়েছি। এখন স্পিকার কবে সময় দেন, তার ওপর শপথ নেওয়া নির্ভর করবে।’
গণফোরাম থেকে শপথ নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে মোকাব্বির খান বলেন, ‘আমার দল শপথ নেওয়ার ব্যাপারে সব সময় ইতিবাচক।’
সিলেট-২ আসন থেকে ‘উদীয়মান সূর্য’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোকাব্বির খান।
তাদের চিঠির ব্যাপারে জানতে চাইলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, আমি নির্বাচনি এলাকা পীরগঞ্জে ছিলাম, চিঠি আসছে কিনা এখন জানতে পারি নাই। আগামীকাল অফিসে গেলে জানতে পারবো।
এদিকে এই দুই সংসদ সদস্যের শপথ নেওয়ার বিষয়ে জানতে চাইলে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মহসিন মন্টু বলেন, তারা কবে চিঠি দিয়েছেন, তা আমি জানি না। দলের সাধারণ সম্পাদক হিসেবে তো আমার জানা উচিত। আমাদের এই রকম কোনও সিদ্ধান্ত হয়নি যে তারা এককভাবে শপথ নেবেন। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে, শপথ নিতে চিঠি দিতে হলে ঐক্যফ্রন্টের সবাই একসঙ্গে দেবো এবং একসঙ্গে যাবো আন্দোলনের অংশ হিসেবে।
তিনি আরও বলেন, এখন কেউ যদি সিঙ্গেলভাবে শপথ নেওয়ার জন্য চিঠি দেয়, তাহলে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত নিতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!