1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল

উপজেলা ভোটে বিধি লঙ্ঘন না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: শনিবার, ২ মার্চ, ২০১৯, ১.২৬ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী ও দলীয় সংসদ সদস্যদের কারণে যেন আচরণবিধি লঙ্ঘন না হয়, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের এ নির্দেশনার বিষয়টি জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে উপজেলা নির্বাচন যে ‘একেবারে পারফেক্ট হবে’ এমনটা তিনি মনে করেন না বলেও জানিয়েছেন কাদের।
শনিবার (২ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দলের সাধারণ সম্পাদক এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন চলছে, যারা মন্ত্রী-এমপি- তাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন- তারা যেন কোনো অবস্থাতেই স্ব স্ব নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন হয়, এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হন। আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।
আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে কোনো সংঘাতের আশঙ্কা আছে কি-না, এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অনেকেরই আশঙ্কা ছিল যে, প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্ত করে দেওয়ার পর সংঘাত-সহিংসতা হবে। কিন্তু একটি সংঘাত-সহিংতার ঘটনাও সিটি করপোরেশনে ঘটেনি। ৩৬টি ওয়ার্ডে যে কাউন্সিলর ইলেকশন হয়েছে, অনেক প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরও খারাপ কোনো ঘটনা, কোনো ইনসিডেন্ট কোথাও ঘটেনি।
আমার বিশ্বাস উপজেলা নির্বাচন ‘একেবারেই পারফেক্ট হবে’ এটা আমি মনে করি না। পারফেক্ট বিষয়টা ভিন্ন বিষয়। কোনো বিষয়কে পারফেক্ট বলা ঠিক না। ভুল-ক্রটি থাকে। ভুল-ত্রুটি নিয়েই আমরা এগিয়ে যাই। আামদের গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আগে কিছু কিছু ভুল-ত্রুটিও আমাদের অতিক্রম করতে হবে। কিছু কিছু ভুল-ত্রুটিও আমাদের ওভারকাম করতে হবে মাঝে মাঝে। এটা থাকবে, এটা নিয়ে আমাদের অগ্রসর হতে হবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা ইলেকশন করতে করতে- একটা সময় দেখা যাবে গণতন্ত্র ইনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে (প্রাতিষ্ঠানিক গণতন্ত্র) রূপ নিয়েছে। যে কারণে এ ধরনের ত্রুটি-বিচ্যুতির যে বিষয়গুলো তখন এগুলো আর কারও নজরে আসবে না বা এ ধরনের ঘটনাগুলোর পুনরাবৃত্তি হবে না।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!