1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে একনেকে নীতিগত সিদ্ধান্ত: এমএ মান্নান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬, ৬.০৮ পিএম
  • ৭৭৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
হাওর-ভাটির জেলা সুনামগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্থাপনের কথা একনেকের সভায় আবারো জোড়ালো কণ্ঠে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক সূত্রে জানা গেছে এ বিষয়ে তিনি নীতিগত সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্টদের আগামী সভায় অগ্রগতি জানানোরও নির্দেশনা দিয়েছেন। বৈঠকে একই সঙ্গে সুনামগঞ্জসহ সারা দেশের ৬৪ টি জেলায় রেলপথ সম্প্রসারণের ঘোষণাও দেন তিনি। এদিকে গতকালের একনেকের সভায় ৩হাজার ৪৮৮ কোটি ২০ লাখ টাকার ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে দাবি উত্তাপিত হচ্ছে। সরকারের উর্ধতন কর্তৃপক্ষও এ বিষয়ে একাধিকবার বিভিন্ন ফোরামে বক্তব্য দিয়েছেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বিভিন্ন সময়ে এ বিষয়ে বক্তব্য রেখেছেন এবং আন্তরিকভাবে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের নীতিনির্ধারণী ফোরামেও সুনামগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় অবশেষে গতকালের একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর কণ্ঠে সুনামগঞ্জের এ দুটি বিষয় গুরুত্বসহকারে উচ্চারিত হয়েছে এবং দাবি বাস্তবায়নে আশার সঞ্চার হয়েছে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি বৈঠকে উপস্থিত সদস্যদের এ বিষয়ে পরবর্তী সভায় অগ্রগতি জানানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে গতকালের একনেক সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ায় হাওর জেলা সুনামগঞ্জের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছেন। এ বিষয়ে সরকার দ্রুত উদ্যোগ নিবেন বলে তারা মনে করছেন।
এ বিষয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এ প্রতিবেদককে বলেন, সুনামগঞ্জের হাওর এলাকায় একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্থাপনের কথা গতকালের একনেক বৈঠকে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তী সভায় এ বিষয়ে অগ্রগতির নির্দেশনা দিয়েছেন। শিগ্রই সুনামগঞ্জের এই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে বাস্তবায়ন হবে। প্রতিমন্ত্রী এমএ মান্নান আরো বলেন, দেশব্যাপী রেলওয়ে নেটওয়ার্ক বৃদ্ধির প্রসঙ্গে বৈঠকে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সুনামগঞ্জসহ ৬৪টি জেলায় যাতে কোনো না কোনোভাবে রেলপথ ছুঁয়ে যায় সেই ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!