1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

খায়রুল হুদা চপলকে হিন্দু সম্প্রদায়ের ২৫ সংগঠনের সমর্থন

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯, ৫.৩৭ পিএম
  • ৪০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপলকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্যপরিষদ, পূজাউদযাপন পরিষদসহ সদর উপজেলার ২৫টি সংগঠন।
বুধবার রাতে সুনামগঞ্জ জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সংগঠনের নেতাকর্মীরা নৌকাপ্রতীকের পক্ষে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে খায়রুল হুদা চপলকে বিজয়ী করার অঙ্গিকার ব্যক্ত করেন। সভায় সদর উপজেলার ৯ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ২৫ টি সংগঠনের তৃণমূলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলের প্রতি অনুরোধ জানান।
জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল।
২৫ সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ শিক্ষক ধুর্যটিকুমার বসু, যোগেশ্বর বাবু, নৃপেশ তালুকদার নানু, গৌরাঙ্গ চক্রবর্তী, এডভোকেট স্বপন দাস রায়, অভিজিৎ চৌধুরী, বিমান তালুকদার, প্রদীপ পাল নিতাই, বিজু তালুকদার, হিন্ময় রায় প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!