1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

যৌথ অভিযানে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯, ৪.৫৩ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে বিজিবি ও পুলিশ।
মঙ্গলবার রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই পয়েন্ট থেকে এসব পণ্য আটক করা হয়।
আটকৃকত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে জুতা ৩৩০ জোড়া, মেগা বুট জুতা ২৯৮ জোড়া, ভারতীয় স্যান্ডেল ৩৫৪ জোড়া, কিটক্যাট চকলেট ২৩১৮ প্যাকেট। আটককৃত ভারতীয় পণ্যগুলোর মূল্য প্রায় ৯ লক্ষ ২৯ হাজার ৪৬০ টাকা টাকা বলে জানা গেছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, ২৮ বিজিবি’র সহকারী পরিচালক মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে দিরাই মোড় সংলগ্ন ব্রীজের উপর থেকে অবৈধ ভারতীয় মালামাল আটক করা হয়।
তিনি বলেন, আটককৃত ভারতীয় মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!