1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় সুনামগঞ্জে বিএনপির ৬ নেতা বহিষ্কার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯, ৩.০১ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
দলীয় সিদ্ধান্তের বিরোধীতা করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় সুনামগঞ্জে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারের ফলে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদও হারিয়েছেন এই প্রার্থীরা।
বহিষ্কৃতরা হলেন দক্ষিণ সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমেদ, তাহিরপুরে চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি আনিসুল হক, দক্ষিণ সুনামগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ সাজন, বিশ্বম্ভরপুরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জেলা মহিলা দলের সভাপতি মদিনা আক্তার, একই উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আয়শা আক্তার এবং একই উপজেলার চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ দুলাল।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য তাদের বহিষ্কার করা হয় বলে জানানো হয়েছে।
জেলা বিএনপির সাংগঠনকি সম্পাদক কামরুজ্জামান কামরুল বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!