1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম: দক্ষিণ সুনামগঞ্জের পিআইসির চারজন কারাগারে

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯, ২.৩৯ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওর, খাই হাওর ও জামখলা হাওরের ফসলরক্ষা বাধের কাজে অনিয়ম, অব্যবস্থাপনা ও ত্রুটির কারণে সরকারি টাকা আত্মাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কমিটির চারজনকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহর নির্দেশে রবিবার দুপুরে পুলিশ তাদের আটক করে।
উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাইর হাওরের পিআইসি নং ১২ এর সভাপতি মীর হোসেন, একই হাওরের ১১ নং পিআইসির সেক্রেটারী আবুল খয়ের, দরগাপাশা ইউনিয়নের জামখোলা হাওরের পিআইসি নং ৩ এর সেক্রেটারী চান্দ মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়নের ডেকার হাওরের পিআইসি নং-২৭ এর সভাপতি আলী আহমদসগ চারজনকে আটক করে পুলিশ।
পরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লার নিকট তাদেরকে হাজির করা হলে তিনি প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিকেলে তাদেরকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!