1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা

শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯, ৮.২৩ এএম
  • ২৮২ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
২২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তরুন উদ্যোক্ত ও ব্যবসায়ী রাসেল আহমদের সহযোগিতায় এ শিক্ষোপকরণ বিতরণ করা হয়। এছাড়াও মন্ত্রী এমএ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন।
ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ক্রেষ্ট সহ পুরস্কার বিতরণ করেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হারুন অর রশিদ, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান,জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম,হাজী তহুর আলী, ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. রুখসানা বেগম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!