1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

প্রতীক পেয়ে প্রচারণায় নামলেন খায়রুল হুদা চপল

  • আপডেট টাইম :: বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯, ৫.১৩ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
নির্বাচনের প্রতীক পেয়ে নতুন উদ্যমে সরগরম প্রচারণা শুরু করেছেন জেলার দশ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। বুধবার সকাল থেকেই জেলা রিটার্নিং কর্মকর্তা দলীয় মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন। দুপুরেই প্রতীক পেয়ে সুনামগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী খায়রুল হুদা চপল প্রচারণা শুরু করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে জেলার দশটি উপজেলায় চেয়ারম্যান পদে ৩১ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭৬ জন এবং ভাইস চেয়ারম্যান (নারী) পদে ৪১ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় দশ চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচন কমিশন দলীয় প্রতীক নৌকা বরাদ্দ দেয়। বাকি সবাইকে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কোথাও কোথাও প্রার্থীরা একই প্রতীক চাইলে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন সংশ্লিষ্টরা।
এদিকে দুপুরেই জেলা শহরে প্রচারণা শেষে নদীর উত্তর পাড়ে গণসংযোগ করেন। এসময় দলের সর্বস্তরের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!