1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানিতে নাগরিকরা তুলে ধরলেন দুর্ভোগের কথা সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা, রবিবার থেকে ক্লাস শুরু সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি

দিরাইয়ে ভাটি বাংলা যুব পরিষদের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯, ৩.৫৯ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি:
দিরাইয়ে ভাটি বাংলা যুব পরিষদের উদ্যোগে ও উপজেলা পরিষদের সহযোগীতায় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষ্যে চারটি বিষয়ে ১৫দিনব্যাপী প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় পৌর সদরের থানা রোডস্থ সংগঠনের কার্যালয়ে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। সংগঠনের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, শিক্ষক স্বদেশ তালুকদার, কবি নীরেশ চন্দ্র রায়, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, প্রশিক্ষক গৌরিশ দাস, সংগঠনের সদস্য ঝরণা রানী দাস, শাহান বেগম, ঝুটন সুত্রধর, আমির উদ্দিন, মিনতি রানী দাস, পারুল বেগম, অর্পণা সুত্রধর প্রমুখ। সংগঠনের সভাপতি জিয়াউর রহমান লিটন জানান, ৪জন প্রশিক্ষক দ্বারা মোমবাতি, আগরবাতি, চানাচুর ও পাটে’র ব্যাগ তৈরীর উপর প্রশিক্ষন প্রদান করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!