1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির দিরাই-শাল্লা কমিটি অনুমোদন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯, ৩.৪৩ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির শাল্লা ও দিরাই উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে জেলা ও কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দিরাই উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে এই দুই উপজেলার কমিটি অনুমোদন দেওয়া হয়।
দিরাই উপজেলার ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. সজিত মিয়া ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন প্রতিভা রাণী দাস। শাল্লা উপজেলায় ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হয়েছেন মো. বদরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজন ব্রত সরকার।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিরাই উপজেলা শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দুই উপজেলার কমিটি অনুমোদন দেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি সমিতির সহ-সভাপতি অনন্ত তালুকদার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল, প্রচার সম্পাদক মতিলাল গুপ্ত, সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক সাজাউর রহমান, সদস্য সচিব বেনু রঞ্জন মজুমদার, জেলা সদস্য জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ শাখার সভাপতি সঞ্জয় কুমার তালুকদার, সহ সাধারণ সম্পাদক ফয়সল খান, সাংগঠনিক সম্পাদক নারু গোপাল তালুকদার প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!