1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

সুনামগঞ্জ শিল্প ও পণ্যমেলায় অশ্লীল সার্কাস: নিন্মমানের পণ্যের অধিক দাম

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯, ১.৪৬ পিএম
  • ৪৮৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে শিল্প ও পণ্যমেলার নামে অশ্লীল সার্কাস পার্টির আয়োজন করেছে মেলা কর্তৃপক্ষ। সার্কাসের বিজ্ঞাপনের নামে জেলা শহরে চলছে উচ্চ শব্দে মাইকিং প্রচারণা। তাছাড়া রাতে সার্কাস পার্টির উচ্চ শব্দের মাইকিং পার্শবর্তী এলাকার বাসিন্দাদের কানা ঝালাপালা করে দিচ্ছে। উচ্চ শব্দের কারণে ওই এলাকায় অবস্থানকারী এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখা বিঘিœত হচ্ছে। এলাকাবাসী শব্দদূষণে অতীষ্ট হয়ে মাইক বন্ধের আবেদন জানালেও কর্তৃপক্ষ আমলে নেয়নি।
জানা গেছে দেশি পণ্য প্রসারের নামে মেলা আয়োজন করা হলেও ‘বাংলাদেশ বেনারসি মসলিন এন্ড জামদানি সোসাইটি’ নামের সংস্থাটি দেশিয় পণ্য প্রসারের বদলে অশ্লীল সার্কাস, পুতুল নাচ, গাড়ি রেস, ওয়াটার পার্ক স্থাপন ও লটারির আয়োজন করেছে। দেশিয় পণ্য প্রসারের বদলে অবৈধ আয়োজন বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। মেলায় একটি আন্ডারগ্রাউন্ড পত্রিকার নামে লটারি দিয়ে গ্রাহক টানতে মোটর সাইকেল, ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেনসহ লোভনীয় ১০১টি পুরস্কার ঘোষণা করে লটারি পরিচালনা করা হচ্ছে। গ্রাহক এসবের প্রলোভনে পড়ে টিকেট কাটলেও পুরস্কার দেওয়া হচ্ছেনা। তাছাড়া মেলায় পসরা নিয়ে বসা পণ্যের দোকানে পণ্যগুলো নি¤œমানের বলে জানিয়েছেন ক্রেতারা। এই নি¤œমানের পণ্যে আবার উচ্চ মূল্য রাখা হচ্ছে বলে তাদের অভিযোগ।

সরেজমিন সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর খেলার মাঠে গিয়ে দেখা যায় মাঠ জুড়ে বসানো মেলাটিতে ছড়িয়ে ছিটিয়ে কেনাকাটা করছেন কিছু গ্রাহক। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ১ ফেব্রুয়ারি মেলাটির উদ্বোধন হয়। দেশিয় পণ্য প্রসারের নামে মেলাটি ঢাকঢোল পিটিয়ে শুরু করেছিল আয়োজকরা। মেলায় দেশি পণ্য সহজলভ্য দামে বিক্রি করার কথা থাকলেও শুরু থেকেই সার্কাস, পুতুল নাচ, গাড়ি রেস, ওয়াটার পার্ক ও অবৈধ লটারি চালিয়ে আসছিল কর্তৃপক্ষ। আর এ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে মেলার আয়োজকরা। মেলা ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্টলেই নিম্মমানের পণ্য ভর্তি। দেখা গেছে পণ্যের চেয়ে বেশি ভিড় সার্কাস, পুতুল নাচ, যাদুসহ বিভিন্ন রাইডে। অশ্লীল সার্কাসে শিশুদের নিয়ে প্রবেশ করে অভিভাবকদের বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। ঢাকাইয়া সিনেমার তৃতীয় শ্রেণির কিছু অভিনেতা ও অভিনেত্রী যারা অশ্লীল অভিনয় করে তাদের তাদের নিয়ে আসা হয়েছে সার্কাস পার্টিতে। জানা গেছে সার্কাস ও লটারির আয়োজনের জন্য জেলা প্রশাসনের পৃথক অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও আয়োজকরা সেটাও করেনি।
মেলায় আসা ক্রেতারা অভিযোগ করেছেন, মেলাতে যেসব পণ্য বিক্রি হয়ে থাকে তা স্থানীয় বাজারে আরো কম দরে বিক্রি হচ্ছে। শিশুদের যেসব খেলনা সুনামগঞ্জ শহরের দোকানে ৯৯ টাকা বিক্রি হয় যেটা সেটা মেলায় বিক্রি হচ্ছে ১৩০ টাকা। মেয়েদের প্রসাধনী, কাপড়-চোপড়, খাদ্যদ্রব্যসহ সব পণ্যেই তুলনামূলক দাম বেশি দেখা গেছে। তাছাড়া প্রসাধনীসহ খাদ্যপণ্যেও মেয়াদ লেখা না থাকায় প্রতারিত হচ্ছেন গ্রাহকরা।

সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকার রুশিয়া বেগম তার নাতি ও পুত্রবধুকে নিয়ে সোমবার দুপুরে এসেছেন মেলায়। সারা মেলা ঘুরেও তিনি কোন ভালো মানের জিনিষ পাননি বলে জানান। তিনি বলেন, মেলায় যেসব জিনিষ দেখলাম আমাদের বাজারে এগুলোর দাম অনেক কম। তাছাড়া কোয়ালিটিও ভালো না। ভালো জিনিষ না এনে এভাবে ঢাকঢোল পিটিয়ে মেলা বসানোর কি দরকরা।
ওয়েজখালির জসিম মিয়া বলেন, মোটর সাইকেল, ফ্রিজসহ নানা উপহারের প্রলোভনে প্রতিদিন লটারির টিকেট কিনি। কিন্তু এখন পর্যন্ত ঘোষিত একটি পুরস্কারও দেয়নি। ছোট পুরস্কার দিয়ে গ্রাহকদের বুঝ দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এগুলোর মাধ্যমে প্রতারণা করা হচ্ছে।
এডভোকেট আনোয়ার হোসেন বলেন, এলাকার মানুষ ক্ষুব্দ। মেলা শুরুর পর থেকেই উচ্চ শব্দের কারণে এসএসসি পরীক্ষার্থীরা পড়ালেখা করতে পারছেনা। তাছাড়া সার্কাসের নামে যুব সমাজকে অশ্লীল নাচ দেখাচ্ছে। অবৈধ লটারির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তিনি বলেন, এলাকার মানুষ মাইকিং বন্ধে আবেদন করলেও আমলে নেয়নি কর্তৃপক্ষ। লটারি-নি¤œমানের পণ্যসহ সব দিক দিয়েই গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছেন কর্তৃপক্ষ।
এদিকে রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসক মেলা কমিটির অন্যতম আয়োজক জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদককে মেলার নামে সার্কাস, পুতুল নাচ, যাদু খেলাসহ অবৈধ জিনিষ বন্ধের আহ্বান জানিয়েছেন।
মেলা ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, মেলায় যা কিছু হচ্ছে অনুমতি নিয়েই হচ্ছে। কোন অশ্লীলতা চলছেনা।
স্থানীয় কাউন্সিলর হোসেন আহমদ রাসেল বলেন, উচ্চ শব্দের মাইকিং এর কারণে এলাকাবাসী ও এসএসসি পরীক্ষার্থীদের সমস্যা হচ্ছে বলে আমাকে জানিয়েছেন। আমি মেলা কমিটিকে এ বিষয়ে সতর্ক করেছিলাম।
সুনামগঞ্জ জেলাা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মেলায় সার্কাস, লটারি পরিচালনার নিয়ম নেই। দেশি পণ্য প্রসারের লক্ষ্যে সংশ্লিষ্টরা মেলা বসিয়েছে। নিয়ম বহির্ভূত কিছু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!