1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

তাহিরপুরে আওয়ামী লীগ প্রার্থী বাবুলের পাশে নেই আবুল খাঁ ও অমল কর

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯, ৫.৫২ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী করুণা সিন্ধু চৌধুরী বাবুলের সঙ্গে নেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক! তৃণমূল নেতাকর্মীরা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খা ও সাধারণ সম্পাদক অমল কর দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছেন। এই দুই নেতা প্রভাব বিস্তার করে তৃণমূল থেকে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় নামও দেননি করুণা সিন্ধু চৌধুরী বাবুলের। কিন্তু যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক প্রোফাইল দেখে বিষ্মিত হয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনয়ন দেয় ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা করুণা সিন্ধু বাবুলকে।
গত ১০ ফেব্রুয়ারি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে করুণা সিন্ধু চৌধুরী বাবুল মনোনয়ন জমা দিলেও সঙ্গে ছিলেন না আবুল হোসেন খা ও অমল কর। তৃণমূল নেতাকর্মীরা তাদের দু’জনকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে অনুরোধ জানালেও এখনো তারা মাঠে নামেননি। জানা গেছে দলীয় প্রার্থী বাবুলও এই দুই নেতাসহ দলের সকল স্তরের নেতৃবৃন্দকে নিজের পক্ষে মাঠে নামার জন্য বারবার অনুরোধ জানাচ্ছেন। সকল ভেধাভেধ ভুলে তিনি শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে অনুরোধ জানাচ্ছেন।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল করের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, কারো প্রতি আমার রাগ বিরাগ নেই। আমরা সবাই নৌকার সমর্থক। স্বাধীনতা ও সার্বভৌত্বের প্রতীক নৌকাকে বিজয়ী করতে তৃণমূলের সবাই উজ্জীবিত।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!