1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

দুর্নীতি দমন কমিশনে সচিব হিসেবে যোগ দিয়েছেন সুনামগঞ্জের দিলোয়ার বখত।

  • আপডেট টাইম :: সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ২.২৫ এএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দুর্নীতি দমন কমিশনে সচিব হিসেবে যোগ দিয়েছেন সুনামগঞ্জের কৃতী সন্তান মুহাম্মদ দিলোয়ার বখত। তিনি প্রতিষ্ঠানটির সাবেক সচিব ড. মো. শামসুল আরেফিনের স্থলাভিষিক্ত হলেন। রোববার নতুন কর্মস্থলে যোগ দিয়েই তিনি কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মুহাম্মদ দিলোয়ার বখত দুদক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এদেশের মানুষের হৃদয়ের আকাক্সক্ষা হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ। আর দুর্নীতি দমনের আইনি দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের (দুদক)। তাই দুদকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে স্বচ্ছতা ও একাগ্রচিত্তে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে দুদক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য কর্মজীবনে মুহাম্মদ দিলোয়ার বখত সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারসহ মাঠ প্রশাসনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন) এবং অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দুদকে যোগদানের আগে সচিব হিসেবে পদোন্নতি পেয়ে তিনি পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক ও অবকাঠামো বিভাগের সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!