1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

প্রধানমন্ত্রীকে গণঅভ্যর্থনা জানালো আওয়ামী লীগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ৫.১০ পিএম
  • ৫৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণঅভ্যর্থনা’ জানিয়েে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। এই কর্মসূচিতে ছুটির দিনেও যানজটে নাকাল হতে হয়েছে রাজধানীবাসীকে। অভ্যর্থনা জানাতে আসা নেতা-কর্মী-সমর্থকদের সড়কে অবস্থানের সঙ্গে প্রধানমন্ত্রীর চলাচলের সময় কয়েকটি সড়ক পুলিশ আটকে দেওয়ায় শুক্রবার এই পরিস্থিতি তৈরি হয়। এদিকে ঢাকার ওই অভ্যর্থনা অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগও দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের নেতৃত্বে অংশ নিয়েছে।

প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত সংবর্ধনাসভা আগেই ঠিক করা ছিল। তবে ছুটির দিনে দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিসিএস পরীক্ষার কারণে রাজধানীর সড়কগুলোতে চলাচলরত মানুষ তুলনামূলক বেশি হওয়ায় ক্ষমতাসীন দলের এই কর্মসূচির কারণে যানজটের আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল।

ট্রাফিক পুলিশ সক্রিয় থাকার আশ্বাস এবং নেতা-কর্মীদের সুশৃঙ্খল থাকতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আহ্বান থাকলেও সড়কে পথচারী ও যাত্রীদের আগের মতোই বিরূপ অভিজ্ঞতার কোনো পরিবর্তন হয়নি।

জাতিসংঘ সফর শেষে আসা প্রধানমন্ত্রীকে শাহজালাল বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে ‘গণঅভ্যর্থনা’ দেওয়ার কর্মসূচি নিয়েছিল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে নামার আগে দুপুরের পর থেকে যানজট দেখা দিতে থাকে। ফার্মগেইট থেকে টঙ্গী পর্যন্ত এলাকায় বিভিন্ন স্থানে চলাচল হয়ে পড়ে ধীর। বিকাল ৩টার পর থেকেই বিভিন্ন সড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা। ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, প্রধানমন্ত্রীর ছবি ও বেলুন হাতে নিয়ে তারা সড়কের উপরেই উঠে আসেন।
বিকাল সোয়া ৪টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সহস্রাধিক নেতা-কর্মী সড়কের মধ্যে এলোপাতাড়ি অবস্থান নেয়। সেখানে শাহআলী থানা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দফায় দফায় সড়কজুড়ে মিছিল করতে থাকে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে এই সংগঠনের নেতা-কর্মীরাও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাস্তার পাশে না দাঁড়িয়ে সড়কের মধ্যে অবস্থান নেন। ফলে ওই সড়কে যান চলাচল তখনই প্রায় বন্ধ হয়ে যায়। ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেইট থেকে বিজয় সরণির দিকে কোনো গাড়ি আসতে পারছিল না। একই সময়ে বিজয় সরণি থেকে মিরপুর যাওয়ার পথেও যানজট লেগে যায়। মিরপুর থেকে মহাখালী আসার পথেও যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। বিকাল ৪টার দিকে বনানীর কাকলী, খিলক্ষেত, জোয়ার সাহারা থেকে বিমানবন্দরের আশপাশে নেতাকর্মীদের অবস্থান দেখা যায়।
গত ২২ সেপ্টেম্বর খালেদা জিয়া হজ থেকে ফেরার পর তার দল বিএনপির একই ধরনের কর্মসূচি থাকায় ব্যাপক যানজটে পড়তে হয় পথচারীদের। তার একদিন আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর জন্য তার সংগঠনের নেতা-কর্মীদের কর্মসূচিতেও যানজটে নাকাল হতে হয়েছিল রাজধানীবাসীকে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!