1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

জামালগঞ্জে মনোনয়ন বঞ্চিত শামীম বিদ্রোহী প্রার্থী হচ্ছেন

  • আপডেট টাইম :: শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯, ৪.০৪ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার সন্ধ্যায় এই প্রতিবেদককে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মাঠ ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন।
উল্লেখ্য রেজাউল করিম শামীমের নাম উপজেলা আওয়ামী লীগ তালিকা থেকে কেটে দিয়েছিল। জেলা আওয়ামী লীগের কাছে উপজেলা আওয়ামী লীগের ৪৯জন নেতাসহ প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে প্রার্থী করে তালিকা দিয়েছিল। শেষ পর্যন্ত তিনি মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন। কিন্তু নানা মারপ্যাচে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন না পেয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
রেজাউল করিম শামীম বলেন, পিছনে তাকানোর সময় নেই। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। নেতাকর্মীসহ দলনিরপেক্ষ মানুষও আমার সঙ্গে আছেন। যারা আমার মনোনয়ন না পাওয়ার খবরে মর্মাহত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শিগ্রই নির্বাচনী মাঠে আপনাদের সঙ্গে দেখা হবে। সম্মিলতভাবে লড়াই করে আমরা জয়ী হব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!