1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা

দোয়ারায় ধর্ষণ মামলায় ধর্ষকের ৫ বছরের দণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯, ২.৩৫ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মালন মিয়া নামের এক ব্যক্তিকে ৫ বছরের কারাদ- দিয়েছেন আদালত। ধর্ষক মালন মিয়া দোয়ারাবাজার উপজেলার গাছগড়া গ্রামের আয়ুব আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে এই রায় দেন সুনামগঞ্জ দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন।
আদালত সূত্র জানায়, ধর্ষক মালন মিয়া অপরাধ সংঘটনের সময় কিশোর ছিল। ফলে শিশু আইন ১৯৭৪ এর বিধান অনুসারে তাকে কম দ- (৫ বছর) প্রদান করা হয়।
মামলা সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার কুমিল্লা পাড়ার রাঙ্গাওটি গ্রামের কন্যা (১০)কে ভাত খাওয়ানোর কথা বলে মালন মিয়া তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটির বড় বোন বাদী হয়ে মালন মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণাদি পর্যালোচনা করে আদালত মালন মিয়াকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদ- প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটির আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর নান্টু রায়। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ শাহ আলম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!