1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানিতে নাগরিকরা তুলে ধরলেন দুর্ভোগের কথা সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা, রবিবার থেকে ক্লাস শুরু সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি

মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান আ.লীগের

  • আপডেট টাইম :: সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯, ৪.৩০ এএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। রোববার (৩ ফেব্রুয়ারি) দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ৪ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
এবার দেশের পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ১০ মার্চ (রোববার)। ওই দিন দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়া দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোটের সম্ভাব্য দিন ১৮ জুন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৩ ফেব্রুয়ারি) ইসির ৪৫তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এসব তথ্য জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!