মো: নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও বাজার এলাকায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের বরাদ্ধকৃত ৪ টি সৌর বিদ্যুৎ ল্যাম্পপোস্টের স্থাপন করা হয়েছে। রবিবার বিকাল ৩ টায় বীরগাঁও বাজার খেয়া ঘাট, উমেদ নগরের রাস্তার মুখ, বীরগাঁও বাজার পয়েন্ট ও বীরগাঁও ধলমৈশা রাস্থার সংযোগ পথে এ ৪ টি ল্যাম্পপোষ্টের স্থাপন করা হয়। উক্ত ল্যাম্পপোষ্ট স্থাপনের এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক,দক্ষিণ সুনামগঞ্জ গ্রীণ হাউজিং এন্ড এনার্জি লিমিটেডের এরিয়া ম্যানেজার ইসলাম উদ্দিন, ইউপি সদস্য দিদারুল হক,মীর হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।