1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

দোয়ারায় ওএমএসের চাল পাচারের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯, ৩.৪১ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ওএমএস’র চাল পাচারের অভিযোগে দায়েরকৃত মামলায় এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে নরসিংপুর ইউপি চেয়ারম্যান নূর উদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, গত বছর সরকারি ওএমএসের চাল কালোবাজারে বিক্রির লক্ষ্যে ১২০ বস্তা চাল পাচার করেন ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চাল আটক করে। পরে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সম্প্রতি পুলিশ আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করে। সোমবার এই মামলায় জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে আসেন ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।
পাবলিক প্রসিকিউটর এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন বলেন, সরকারি চাল পাচারের মামলায় আদালত ইউপি চেয়ারম্যান নূর উদ্দিনকে জেল হাজতে প্রেরণ করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!