1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা সংকীর্ণ ড্রেনে পড়ে মৃত্যুর মুখ থাকা গরুকে বাঁচালো সুনামগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার দিরাইয়ে জলমহালে মাছ লুটের অভিযোগ: ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

এরশাদের সিলেট সফরকে কেন্দ্র করে দোয়ারায় জাতীয় পার্টির গণসংযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ৫.২৪ পিএম
  • ৫৭৭ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
আগামী ১ অক্টোবর  জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের সিলেট আগমন উপলক্ষ্যে সিলেটের জাতীয় পার্টির জনসমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করা হয়েছে। উপজেলার দোহালিয়া, পান্ডারগাঁও, নরসিংপুর, লক্ষীপুর এবং সুরমা ইউনিয়নে দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একযোগে গণসংযোগ করা হয়। গণসংযোগের একপর্যায়ে উপজেলার লক্ষীপুর ইউনিয়নে লক্ষীপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কামাল আহমদের পরিচালনায় জাপা নেতা সিদ্দেক আলীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক জালাল আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোঃ আব্দুল্লাহ প্রমুখ। এসময় জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক মুজিবুর রহমান,প্রচার সম্পাদক একলাছ মিয়া,দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, সমাজকল্যান সম্পাদক আবুল কালাম, পান্ডারগাঁও ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক সায়াদ গনী, নরশিংপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুরুত খান, সুরমা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরফাত আলী,জাপা নেতা বিলাল আহমদ, মোস্তফা মেম্বার, জামাল আহমদসহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ। পরে সন্ধ্যায় সুরমা ইউনিয়নে সুরমা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইকবাল হোসেন বুলুর সভাপতিত্বে পৃথক এক আলোচনা সভা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যে বক্তারা বলেন জাতীয় পার্টির সুদিন ফিরে এসেছে। দেশে শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে আনতে আগামীতে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় নিতে হবে। পরিবার তন্ত্রের দিন শেষ। দেশের মানুষ পরিবর্তন চায়। শান্তির জন্য পরিবর্তনের লক্ষ্যে জাতীয় পার্টির বিকল্প নেই। বক্তৃতার একপর্যায়ে জাপা নেতৃবৃন্দরা আগামী ১লা অক্টোবর  জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের সিলেট সফর এবং জাতীয় পার্টির বিশাল জনসমাবেশ সফল করতে সকলকে জনসমাবেশে সতস্ফুর্ত ভাবে অংশগ্রহণের আহবান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!