1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

উদ্বায়ী শীতের প্রেম।। আব্দুল মতিন

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ১.৩৬ পিএম
  • ৩৯৩ বার পড়া হয়েছে

একদিন সবাই জেনে যায় ;জেনে যায় পাবলো পিকাসোর প্রেমিকা মার্সেল হামবার্টের উদ্বায়ী প্রেম বিদায় নিয়েছিল এই শীতে।

তাই,শীত এলে আগুনে হাত সেঁকতে পারার
সক্ষমতা ভুলে যায় প্রেমিক ।

আমি প্রেমিক নই ;তবু ভুলে যেতে চাই অতিথি পাখির সাথের পরিযান যতো ।

একদিন আমাকে গিলে খায় ছত্রাক; জেগে উঠে ক্লোরোফিলময় একটি গাছ; কিছু ঘাসের সবুজ বন বিদেহী বুকে।

ভিনবেসে রেখে যাওয়া শিঁকড় থেকে গজে উঠে ফুলেল বাগান ; সুগন্ধে মুগ্ধ মানুষ।

আমাকে চিনলে না কেউ ? আমি যে এঁকেছিলাম
প্রাচীন গুহার বুকে প্রথম চুম্বন।

সুরমায় জলের চোখে আছে স্মৃতি ; খোঁজেনা কেউ।
সমস্ত শহর জুড়ে ঘোরে ষোড়শী কবিতা । বোকা লোক, পিছু দেখে রক্তমাংসের যন্ত্রণা; এই শীতে।

আমি প্রেমিক নই; তবু ভুলে যেতে চাই অতিথি পাখির সাথের পরিযান যতো।

২৫.০১.২০১৯ খিঃ


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!