1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধের কাজ শুরু না করায় পিআইসির দুই সভাপতি আটক

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ৪.৪২ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি
হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ সময়মতো শুরু না করার অভিযোগে ধর্মপাশায় মো. শাহ আলম ও তাজ উদ্দিন নামের দুই প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি তাদের সংশ্লিষ্ট প্রকল্প এলাকা থেকে আটক করেন। পরে সন্ধ্যায় তাদের ধর্মপাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা মো. শাহ আলম ১নং ও জয়শ্রী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা তাজ উদ্দিন ২৫ নং পিআইসির সভাপতি।
জানা যায়, ওইদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি এবং সদস্য সচিবসহ কমিটির অন্য সদস্যরা উপজেলার চন্দ্রসোনার থাল হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের অগ্রগতি সরোজমিনে দেখতে যান। বিকেলের দিকে ১নং ও ২৫ নং প্রকল্পের কাজ শুরু হয়নি বলে সংশ্লিষ্টরা দেখতে পান। সপ্তাহখানেক আগে সংশ্লিষ্ট প্রকল্পের বিপরীতে প্রথম কিস্তির টাকা ছাড় ও কাজের নির্দেশ পাওয়ার পরেও কাজ শুরু না করার অপরাধে ওই দুই পিআইসির সভাপতিকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘আটক দুই জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!