1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন দণ্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯, ১১.১১ এএম
  • ৪৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার তেলি হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন দণ্ড প্রদান করেছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। বৃহষ্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই দ- প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৯ সনের ১৯ মে শাল্লা উপজেলার আটগাও কসবাহাটি গ্রামের তেলি হোসেনকে শিশুদের ফুটবল খেলায় ঝগড়ার জের ধরে হাওরের ধানখলায় হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে ছালিক মিয়া ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ মামলার চূড়ান্ত চার্জশীট আদালতে দাখিল করে। আদালতে এ নিয়ে দীর্ঘ শোনানী শেষে বৃহষ্পতিবার মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন বিচারক। রায়ে আসামি ফারুক আহমদকে যাবজ্জীবন কারাদ-, ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদ- প্রদান করেন। অপর আসামি সুজ্জল মিয়াকে দুই বছরের সশ্রম কারাদ-সহ ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো দুই মাসের কারাদ- প্রদান করেন।
সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর এডভোকেট খায়রুল কবীর রোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!