1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড

প্রতি বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা কর্মসূচি

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯, ১২.০৭ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক পরিষ্কার রাখার নির্দেশনা দেওয়ার পর নতুন করে নিয়মিত কর্মসূচি হাতে নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহের একদিন বৃহস্পতিবার পরিচ্ছন্নতা অভিযান চালাবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আগামী ৩০ জানুয়ারি থেকে বছর জুড়ে চলবে এ কর্মসূচি।
বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ-সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) এ ব্যাপারে আদেশ জারি করা হবে।
বৈঠক শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘উন্নত শিক্ষার জন্য সুন্দর পরিবেশ, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার লক্ষ্যে এই কর্মসূচি পরিচালিত হবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে।’
তিনি জানান, কর্মসূচি শুরু করতে ঝাড়ু, বালতি বা অন্যান্য সরঞ্জাম এ সময়ের মধ্যে প্রস্তুত করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অপরিচ্ছন্ন থাকে এমন অভিযোগ পুরনো। শিক্ষা প্রতিষ্ঠানের ওয়াশ ব্লক পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত থাকে না বলে বার বার অভিযোগ উঠলেও গুরুত্ব দেয় না বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কয়েক মাস আগে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের টয়লেট পরিষ্কার নেই— এমন অভিযোগ ওঠার পর পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখতে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!