1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৮ বছরের ছেলে শিশু বলাৎকার: মাদ্রাসা শিক্ষক জেল হাজতে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ৫.৫১ পিএম
  • ৭০৮ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক শফিকুল ইসলাম (২২) কে ৮ বছরের ছেলে শিশু বলাৎকারের ঘটনাঢ জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার ওই লম্পট মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। শফিকুল ইসলাম নামের ওই শিক্ষক তাহিরপুর উপজেলার ইসলামপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা গ্রামের ৮ বছর বয়সী এক ছেলে শিশু সোমবার রাতে অন্যান্য দিনের মতো শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। কিছুক্ষণ পরে ওই লম্পট শিক্ষক কোমলমতি ওই শিক্ষার্থীকে ঝাপটে ধরে তার মুখপথ দিয়ে তাকে বলাৎকার করে। এক পর্যায়ে ওই ছাত্রটি বমি করে অসুস্থ হয়ে পড়ে। ওই ছাত্র মাদ্রাসা পার্শবর্তী বাড়ির লোকজনের কাছে তাকে বলাৎকারের ঘটনা খুলে বললে স্থানীয়রা উত্তেজিত হন। নির্যাতিত ছাত্রের কথা শোনে স্থানীয় লোকজন ক্ষুব্দ হয়ে ওই লম্পট মাদ্রাসা শিক্ষককে উত্তম-মধ্যম দিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেন। বিশ্বম্ভরপুর থানার এসআই জহির আলী রাতেই ঘটনাস্থল থেকে যৌন নিপীড়ক ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় নির্যাতিত ছাত্রের পিতা গতকাল মঙ্গলবার বাদী হয়ে বিশ্বম্ভপুর থানায় মামলা দায়ের করেছেন। বিশ্বম্ভরপুর থানায় মামলা নং ১৩। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত ওই শিক্ষককে জেল হাজতে প্রেরণ করেন।
বিশ্বম্ভরপুর থানার ওসি গৌসুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!