1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা সংকীর্ণ ড্রেনে পড়ে মৃত্যুর মুখ থাকা গরুকে বাঁচালো সুনামগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার

সকল জেলাকে চার লেন সড়কের আওতায় আনা হবে: এমএ মান্নান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯, ৯.৫১ এএম
  • ৩৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সভ্য, বিজ্ঞানমনষ্ক, প্রগতিশীল ও উন্নত সমাজ প্রতিষ্ঠায় শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। এর জন্য অত্যাবশ্যক হচ্ছে বিনিয়োগ যা সরকার আগেও করেছে এবং এখনো করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সকল জেলাকে চার লেন সড়কের আওতায় আনা হবে। বৃহস্পতিবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান উপরোক্ত কথাগুলো বলেন।
শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমান সরকার আগামী ৮০ বছরের দেশের উন্নয়নের জন্য একটি রোড ম্যাপ তৈরি করতে যাচ্ছে। আমি বিশ্বাস করি তোমাদের মত তরুণ প্রজন্মের মাধ্যমেই সেই রোড ম্যাপ বাস্তবায়িত হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, সদস্য সচিব অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার ও বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার ইশফাকুল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান ও বিভিন্ন দপ্তর প্রধানগণ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!