1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন

শাল্লায় সাংবাদিক নির্যাতনকারী ইউএনও’র অপসারণের দাবিতে সুনামগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১১.০২ এএম
  • ৬৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাংবাদিক নির্যাতনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরামের অপসারণের দাবিতে সুনামগঞ্জ জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। পরে বিতর্কিত ইউএনও এর অপসারন ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসালামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকরা।
মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিকরা বলেন, সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হিজল-করচ ও সিলেট থেকে প্রকাশিত দৈনিক শ্যামল সিলেট পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি বকুল আহমেদ তালুকদার (৪৭) কে সংবাদ প্রকাশের জের ধরে পিটিয়ে গুরুতর আহত করেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আসিফ বিন ইকরাম। এরপর ইউএনও নিজে ওই সাংবাদিকের দোকানের জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দেন এবং সঙ্গে থাকা লোকজনকে নির্দেশ দেন পেট্রল নিয়ে এসে দোকানে আগুন দিতে। এভাবে তার ভয়ে অন্যান্য সাংবাদিকরাও এলাকাছাড়া বলে সাংবাদিকরা অভিযোগ করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক, এটিএন ও সমাখের প্রতিনিধি পঙ্কজ দে, প্রথম আলোর প্রতিনিধি খলিল রহমান, আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, সাংবাদিক সাহাব উদ্দিন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!