1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

নতুন মন্ত্রীসভায় কারা কারা স্থান পেলেন

  • আপডেট টাইম :: রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯, ১১.০৫ এএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ইতোমধ্যে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। তবে মন্ত্রিপরিষদের
তালিকায় অনেক চমকই দেখা গেছে।
মন্ত্রিসভায় যারা থাকছেন-
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। ড. আব্দুর রাজ্জাক পেলেন কৃষি মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন আসাদুজ্জামান খাঁন কামাল। আগেও তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হাছান মাহমুদকে। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল হাসানুল হক ইনুর কাছে।
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আ হ ম মোস্তফা কামাল। গতবার তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আইন মন্ত্রণালয় আনিসুল হক, এলজিআরডি তাজুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দীপু মনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আব্দুল মোমেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এম এ মান্নানকে। তিনি গতবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। শিল্পমন্ত্রী হলেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন গোলাম দস্তগীর গাজী। স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্ব পেলেন জাহিদ মালেক।
এছাড়া খাদ্য মন্ত্রণালয় সাধন চন্দ্র মজুমদার, পরিবেশ মন্ত্রণালয় শাহাবুদ্দিন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বীর বাহাদুর, রেল মন্ত্রণালয় নুরুল ইসলাম সুজন, ভূমি মন্ত্রণালয় সাইফুজ্জামান চৌধুরী, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট), ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোস্তফা জব্বারকে (টেকনোক্র্যাট)।
প্রতিমন্ত্রী হলেন যারা: শাহরিয়ার আলম (পররাষ্ট্র). জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), কামাল আহমেদ মজুমদার (শিল্প), নসরুল হামিদ (বিদ্যুৎ), আশরাফ আলী খান খসরু (মৎস্য), ইমরান আহমেদ (প্রবাসীকল্যাণ), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), মুন্নুজান সুফিয়ান (শ্রম), খালিদ মাহমুদ চৌধুরী (নৌ), জুনাইদ আহমদ পলক (আইসিটি), স্বপন ভট্টাচার্য (এলজিআরডি), মাহবুব আলী (বিমান), শেখ মো. আব্দুল্লাহ (ধর্ম), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), জাহিদ ফারুক (পানিসম্পদ), মুরাদ হাসান (স্বাস্থ্য), শরিফ আহমেদ (সমাজকল্যাণ), কে এম খালিদ (সংস্কৃতি), ডা. এনামুর রহমান (দুর্যোগ)।
উপমন্ত্রী হলেন যারা: বেগম হাবিবুন নাহার (পরিবেশ), এনামুল হক শামীম (পানি), মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা)।
আগামীকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!