1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানিতে নাগরিকরা তুলে ধরলেন দুর্ভোগের কথা সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা, রবিবার থেকে ক্লাস শুরু সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি

আজ সিলেটের মুখোমুখি কুমিল্লা

  • আপডেট টাইম :: রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯, ৪.৫১ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজই প্রথমবারের মতো মাঠে নামছেন অস্ট্রেলিয়ান দুই তারকা স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। তবে একে অপরের প্রতিপক্ষ হয়েই শুরু হচ্ছে দুজনের লড়াই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন স্টিভ স্মিথ এবং সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন ওয়ার্নার। আর আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাশে সময় দুপুর সাড়ে ১২টায়।
গত আসরে দারুণ শুরু করা কুমিল্লার রংপুর রাইডার্সের কাছে হেরে ফাইনালে উঠার স্বপ্ন পূরণ হয়নি। তবে এবার আটঘাট বেঁধে নেমেছে ফ্র্যাঞ্চাইজিটি। লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করা। যার জন্য, ওয়ার্নারসহ আন্দ্রে রাসেল, আফ্রিদির মতো বিদেশি তারকাদের দলে ভিড়িয়েছে তারা। শুধু বিদেশি নয়, দেশের তারকা ক্রিকেটারও রয়েছে কুমিল্লার স্কোয়াডে। রয়েছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাসের মতো দেশি আইকনরা। সবকিছু মিলিয়ে জয় দিয়ে শুরুটা করতে চায় ২০১৫ সালের চ্যাম্পিয়নরা।
ম্যাচের আগের দিন ওপেনার ইমরুল কায়েসের মুখেও শোনা যায় তেমন কথা। জয়কে লক্ষ্য মেনে ইমরুল জানান, ‘শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা জয় দিয়ে শুরু করতে চাই। প্রতিপক্ষ দলে কে আছে সেটা টিম মিটিংয়ে পরিকল্পনা করা হবে। দেশের যারা আছে সবাকেই চিনি। বিদেশি যারা আছেন তাদের খেলা কমবেশি দেখি আমরা। কোচ-অধিনায়ক মিলে সবার বিষয় নিয়ে পরিকল্পনা করা হবে।’
অপরদিকে ভালো করার লড়াইয়ে পাল্লা দিতে প্রস্তুত সিলেট সিক্সার্সও। দেশি তারকাদের মধ্যে সাব্বির-নাসির-আফিফরা তো আছেনই সেই সঙ্গে যোগ করেছেন ওয়ার্নার, আন্দ্রে ফ্লেচার, সোহেল তানভীর, মোহাম্মদ ইরফানদের মতো তারকা। নতুন অধিনায়ক ডেভিড ওয়ার্নার বাংলাদেশে পা রেখেই জানিয়েছিলেন, সিলেটকে শিরোপা জিতিয়ে প্রথম বিপিএল খেলা স্মরণীয় করে রাখতে চান তিনি। সবকিছু মিলিয়ে আজকের ম্যাচটিতে দুই দলের লড়াই হবে সমানে-সমান। স্বাভাবিকভাবে দুই অজি তারকার দিকেই মুখিয়ে থাকবে ভক্তরা। সিলেটের অধিনায়কত্বের দায়িত্ব শুরু থেকেই দেওয়া হওয়া ওয়ার্নারের ওপর। তবে এবার শোনা যাচ্ছে, কুমিল্লার দায়িত্ব স্মিথের ওপরই দিতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। যদি তাই হয়, তাহলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সিক্সার্সের লড়াইটা নিঃসন্দেহে দুই অধিনায়ক স্মিথ বনাম ওয়ার্নার লড়াই বলাই যায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!