1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

আবৃত্তি ও অভিনয় চর্চা কেন্দ্র সত্যশব্দ’র যাত্রা শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯, ২.২৭ পিএম
  • ৩৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
৪ জানুয়ারি শুক্রবার থেকে শহরের নতুনপাড়ায় সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের পরিচালনায় কার্যক্রম শুরু করল “সত্যশব্দ” আবৃত্তি ও অভিনয় চর্চা কেন্দ্র।
যাত্রাশুরুর দিনে শিক্ষার্থী ইদান, তালহা, জয়িতা, দিপ্য, জুবিন, পড়শি, আরশি, শুভিজিত , তাদের অভিভাবক ও প্রসেনিয়াম থিয়েটারের নাট্যকর্মী রুবেল খান, হৃদয়, বরাত, শুভ, বশির, রাজন, আরিফ, পার্থ, নাইম, সাব্বির, মাহফুজ, উপস্থিত ছিলেন৷ সত্যশব্দের প্রশিক্ষক দেবাশীষ তালুকদারের মা হেলেন তালুকদার সবাইকে মিস্টিমুখ করিয়ে কার্যক্রমের সূচনা করেন।
প্রশিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্র বলেন “কোনরকম প্রতিযোগতার জন্য নয়। শিশুর পরিচ্ছন্ন ও সৃজনশীল জীবন বিনির্মানে এবং ভবিষ্যত কর্মজীবনে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি চর্চার প্রয়োগের উদ্দেশ্যে আমরা কাজ করে যেতে চাই।”
প্রসেনিয়ামের সাবেক দলনেতা সাদেকুর রহমান সনি বলেন ” বাঙ্গালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় সৎ ও ন্যায়ের পথে সত্যশব্দের সকল শিশুর বিকাশ ঘটবে এই আমাদর লক্ষ্য”।
প্রশিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্রর বাবা প্রয়াত নাট্যব্যাক্তিত্ব সত্যরঞ্জন তালুকদারে প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠানের নামকরন করা হয়েছে সত্যশব্দ।
নতুনপাড়াস্থ নিলয়- ১৭৬/৪ এ প্রতি শুক্রবার ক্লাস চলবে৷


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!