1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

নজিরকে জড়িয়ে ধরে নববর্ষের শুভেচ্ছা জানালেন রতন

  • আপডেট টাইম :: বুধবার, ২ জানুয়ারী, ২০১৯, ৪.৩৭ এএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-১ আসনে মহাজোটের বিজয়ী প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ঐক্যফ্রন্টের পরাজিত প্রার্থী নজির হোসেনের সাথে কুশল বিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নজির হোসেনকে জড়িয়ে ধরে নবনির্বাচিত সংসদ সদস্য রতন কুশল বিনিময় করেন। এসময় নজির হোসেনকে জড়িয়ে ধরে তিনি নতুন বছরের শুভেচ্ছাও জানান।
জানা যায়, সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে যান। পরে আইনজীবী সমিতি ভবন থেকে বের হওয়ার সময় একই আসনের ঐক্যফ্রন্টের পরাজিত প্রার্থী নজির হোসেনের সাথে হঠাৎ দেখা হয়ে যায়। এ সময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন নজির হোসেনকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। তাদের কুশল বিনিময়ের সময় জেলা আ.লীগের কৃষি বিষয়ক স¤পাদক করুণাসিন্ধু চৌধুরী বাবুল, আসাদউল্লাহ সরকার, জিতেন্দ্র তালুকদার পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা আ.লীগের সাধারণ স¤পাদক অমল কর জানান, সাংসদ রতন শুভেচ্ছা বিনিময়কালে পরাজিত প্রার্থী নজির হোসেনের কাছে এলাকার সামগ্রিক উন্নয়নে সহযোগিতা চেয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!