1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জামায়াত শিবিরের ছাত্রী সংগঠণ ‘ইসলামী ছাত্রী সংস্থা’ র কার্যক্রম বন্দে নির্দেশনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ৪.২২ পিএম
  • ৬৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::

বাংলাদেশে জামায়াত শিবিরের নিয়ন্ত্রণাধীন ছাত্রী সংগঠন ইসলামি ছাত্রী সস্থা বন্দের নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় বলছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা দেখেছে ইসলামী ছাত্রী সংস্থা নামে সংগঠনটি কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের তাদের আদর্শে অনুপ্রাণিত করার চেষ্টা করছে।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লায়লা আরজুমান্দ বানু বলেছেন যেটা শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১৯ সেপ্টেম্বরের এক চিঠিতে বলা হচ্ছে “সম্প্রতি ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি ছাত্রী সংগঠন কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রী ও সরলমনা ধর্মভীরু মহিলাদের জিহাদে অংশগ্রহণসহ প্রচলিত সংবিধানের বাইরে সমাজ প্রতিষ্ঠা করা তথা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির হীন-লক্ষ্যে জিহাদি মনোভাবাপন্ন করে তোলার অপচেষ্টা করছে মর্মে জানা যায়”।

চিঠিতে প্রাপক হিসেবে রেজিস্ট্রার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এর কথা উল্লেখ করা হয়েছে।

সেখানে আরো বলা হয়েছে, “অনতিবিলম্বে এই অপচেষ্টা বন্ধ করা প্রয়োজন। বর্ণিতাবস্থার পরিপ্রেক্ষিতে ফাজিল ও কামিল মাদ্রাসায় অনুরূপ কর্মকাণ্ড যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো”।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!