1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ভোটারের কাছ থেকে স্বর্ণের আংটি পেলেন এএমএ মান্নান!

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮, ৭.৪৮ পিএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভোটারের কাছ থেকে সোনার আংটি উপহার পেয়েছেন সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। ভোটের দিন সকাল সাড়ে ৯টায় তিনি নিজ উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গেলে স্থানীয় ইউপি সদস্য সুজন তালুকদার এসে তার পথ আগলে পা ছুঁয়ে সালাম করে। পরে পকেট থেকে বের করে একটি স্বর্ণের আংটি পড়িয়ে দেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা নৌকার এই ভক্তের জন্য স্লোগান দেন।
সকালে নিজ বাড়ি ডুংরিয়া গ্রামে গিয়ে ভোট দেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। পরে সেখান থেকে শান্তিগঞ্জস্থ হিজল বাড়িতে চলে আসেন। সেখান থেকে তিনি তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আসলে আশপাশে ছড়িয়ে থাকা নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান। তিনি মোটর সাইকেল থেকে নেমে হেটে হেটে কেন্দ্রে রওয়ানা দেন। সুজন তালুকদার নামের এক নৌকার কর্মী তার পথরোধ করে দাড়িয়ে নিচু হয়ে সালাম করেন। পরে দাড়িয়ে পকেট থেকে একটি স্বর্ণের আংটি তার হাতে তুলে দিয়ে অনুরোধ জানান আংটিটি পড়ার জন্য। তিনি ওই কর্মীর আবেগঘন কথা শোনে আংটিটি পড়ে নেন। পরে হাত থেকে খুলে ওই কর্মীর হাতে দিয়ে বলেন, আমি আংটিটি পড়ে আবার তোমাকে উপহার দিলাম। কিন্তু আবেগি কর্মী আংটিটি না নিয়ে সব সময় পড়ার জন্য নেতাকে অনুরোধ জানান। এসময় উপস্থিত নেতাকর্মীরা ওই কর্মী ও প্রার্থী এমএ মান্নানকে অভিনন্দন জানিয়ে উল্লাস করেন।
এমএ মান্নান বলেন, এটা এক দরিদ্র ভক্তের আমার প্রতি বিরল ভালোবাসা। আংটি পকেটে নিয়ে ভোট কেন্দ্রে এসেছিল। ভোট দিয়ে আমার অপেক্ষায় ছিল। আমি যখন কেন্দ্র পরিদর্শনে যাই তখন সে সুযোগ বুঝে আংটিটি পড়িয়ে দিয়ে সব সময় পড়ার জন্য অনুরোধ জানায়। বঙ্গবন্ধুর নৌকার এমন নির্লোভ ভক্ত গ্রাম বাংলার সর্বত্র আছে বলেই নৌকার জোয়ার কখনো থামানো যায়নি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!