1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা সংকীর্ণ ড্রেনে পড়ে মৃত্যুর মুখ থাকা গরুকে বাঁচালো সুনামগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার

ভোটের দিন থাকবে চার স্তরের নিরাপত্তা

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮, ৪.৪৩ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃখংলা রক্ষাকারী বাহিনী। র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন সংস্থা নগরের গুরুত্বপূর্ণ মোড়ে যানবাহনে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত নিয়মিত টহল দিচ্ছে।
এদিকে কঠোর নিরাপত্তায় বিভিন্ন উপজেলায় ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। শনিবার ভোট কেন্দ্রে এগুলো পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
এছাড়া সিলেট জেলায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত কমিশনার শামসুল ইসলাম সরদার।
তিনি জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন ছাড়াও প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল পেট্রল থাকবে এবং প্রতিটি থানায় একটি স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ থাকবে। এছাড়া জেলা পর্যায়ে ২টি বিশেষ স্ট্রাইকিং ফোর্স এবং প্রতিটি কেন্দ্রে সাদা পোশাকে পুলিশি নিরাপত্তা থাকবে।
শুক্রবার দুপুর থেকে নগরের প্রবেশ পথসহ মোড়ে মোড়ে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে যানবাহন, লাগেজ ও ব্যক্তি বিশেষের দেহ তল্লাশি করে যাচ্ছে র‌্যাব-পুলিশ, বিজিবি ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। পাশাপাশি সেনাবাহিনীও স্ট্রাকিং ফোর্স হিসেবে টহল দিচ্ছে।
নির্বাচন উপলক্ষে সিলেটে মহানগরসহ পুরো সিলেটে আইন-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ জনগণের চলাচল নির্বিঘ্ন করতে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
২৯ ডিসেম্বর দিবাগত মধ্যরাত থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত স্থানীয় যন্ত্রচালিত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার মধ্যরাত থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত এসপি মনিরুজ্জামান জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল-মুসা জানান, প্রতিটি কেন্দ্রের বাইরে এক বা একাধিক গুরুত্বপূর্ণ ওয়ার্ডে মোবাইল পেট্রল টিমের পাশাপাশি ৪/৫টি ওয়ার্ডে একটি করে স্ট্রাইকিং ফোর্স থাকবে।
তিনি জানান, এর বাইরেও সদরদফতরে রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে এবং প্রতিটি কেন্দ্রে সাদা পোশাকে নজরদারি করবে পুলিশ। পাশাপাশি মহানগর পুলিশের আওতাধীন ২৯৩টি কেন্দ্রের মধ্যে ২০২টি গুরুত্বপূর্ণ কেন্দ্রেও বিশেষ নজরদারি রাখা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!