1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

দোয়ারাবাজারে বড় ভাইয়ের দাফনের আগে ছোট ভাইয়ের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬, ২.৫২ পিএম
  • ৫৪৮ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা আপন দুই ভাই অধ্যক্ষ নূর আহমদ (৫৬) ও শিক্ষক মো. গুলজার আহমদ (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন)। লিয়াকতগঞ্জ উচ্চবিদ্যালয় ওকলেজের অধ্যক্ষ নূর আহম হৃদরোগে আক্রান্তÍ হয়ে মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে মারা যান।  মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মো. গুলজার আহমদ (৪৫) বোধবার দুপুর ২.৩০ মিনিটে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। লিয়াকত গঞ্জ স্কুল ও কলেজের অধ্যক্ষের নুর আহমদের জনাযার নামাজ সম্পন্ন হয়ে দাপনের আগেই আগেই ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক ছোট ভাই গোলজার আহমেদের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় নুর আহমদের প্রথম নামাজের জানাযা লিয়াকত গঞ্জ স্কুল ও কলেজ মাঠে অনুষ্টিত হয়, দ্বিতীয় নামাজের জানাযার অনুষ্টিত হয় সকাল ১১.৩০ মিনিটে লক্ষিপুর গ্রামের বাড়ির মাঠে। উক্ত জানাযার নামাজে উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, দোয়ারাবাজার সদর ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক হাজী আব্দুল খালেক, লক্ষিপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহবায়ক  জসিম উদ্দিন আহমদ চৌধুরী রানা, বোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ। লিয়াকতগঞ্জ স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এশরামুল হক, সমুজ আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার, আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, বরইউড়ি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মো.সৈয়দ হোসেন কবির, বড়খাল কাছিমিয় ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল কারিম উল্লাহ, জেলা স্কাউট কমিটির লিডার মো.ফজলুর রহমান প্রমুখ। এদিকে বিকেলে ৫.৩০ মিনিটে ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলজার আহমদের নামাজের জানাযা অনুষ্টিত হয়েছে। পরে সহোদর দুই ভাইয়ের দাপন সম্পন্নহয় তাদের পারিবারিক কবরস্থানে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!