1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষের মুখে নোংরা ভাষা মানায় না

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ১০.৪২ এএম
  • ১৭১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. কামাল হোসেনের আচরণের কথা উল্লেখ করে বলেছেন, এত বড় মাপের মানুষ, এত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ, তার মুখে এ রকম নোংরা ভাষা মানায় না।
তিনি বলেন, আপনারা এ রকম সন্ত্রাসী আচরণ বন্ধ করুন। মস্তানি ও সন্ত্রাসী আচরণ দেশের মানুষ পছন্দ করে না।
বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় প্রথমে তিনি কুষ্টিয়া জনসভায় কথা বলেন। কুষ্টিয়ার দলীয় প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেন।
প্রধানমন্ত্রী বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে নৌকাকে কেউ হারাতে পারবে না। আমরা ১০ বছরে মানুষের জন্য কাজ করেছি। দেশের মানুষ উন্নয়ন পেয়েছে। প্রতিটি শ্রেণি-পেশার মানুষ ভালো আছে। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস প্রায় নির্মূল করেছি। আগামীতে ক্ষমতায় আসতে পারলে দেশকে মাদক মুক্ত করবো।
তিনি বলেন, আমরা গত ১০ বছরে দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে। এক কথায় বলবো দেশের মানুষ
ভালো আছে। আগামীতে আরও ভালো থাকতে এবং সমৃদ্ধ দেশ গড়তে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!