1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

সুনামগঞ্জের দিরাই-শাল্লার হাওরে পৃথক বজ্রপাতে ৬জনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২.০০ পিএম
  • ৫৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন হাওরে পৃথক বজ্রপাতের ঘটনায় ৪ মৎস্যজীবিসহ ৬জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়ারপুর হাওরে বজ্রপাতে মারা গেছেন বাঁশ ব্যবসায়ী শামীম আহমদ (৪৫) ও তারা মিয়া (৩৫)। একই উপজেলার টুক দিরাই গ্রাম পার্শবর্তী হাওরে মঙ্গলবার দুপুরে মাছধরাকালে সেমরান হোসেন (২০) নামের এক মৎস্যজীবির মৃত্যু হয়েছে।
এদিকে মঙ্গলবার দুপুর ১২টায় শাল্লা উপজেলার ভেড়ামোহনা হাওরে বজ্রপাতে শ্রীহাইল গ্রামের হৃদয় আহমদ (১৮), ইমন মিয়া (১৬) এবং ছাইদুল মিয়া (১৭) মারা যান। শিশু মিয়া নামের তাদের অপর সঙ্গী আহত হন। শাল্লা থানার ওসি মো. বজলার রহমান ও দিরাই থানার ওসি মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!