1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

টাঙ্গুয়ায় জোছনাউৎসব পরবর্তী সংবাদ সম্মেলন: উৎসব দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করেছে

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ৪.১০ এএম
  • ৫০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেছেন, টাঙ্গুয়ার হাওর আমাদের তাহিরপুর তথা সুনামগঞ্জবাসীর সম্পদ। এটিকে রক্ষা করার দায়িত্ব সকলের। আজ টাঙ্গুয়ার হাওরে গাছ, মাছ নেই। এতোদিন টাঙ্গুয়ার হাওরে ব্যবস্থাপনার নামে অব্যবস্থাপনা হয়েছে। টাঙ্গুয়াকে টিকিয়ে রাখতে এবং ইকোট্যুরিজম হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসতে হবে। এই পর্যন্ত টাঙ্গুয়ার যতটুকু প্রচার ও প্রসার হয়েছে এর ৯০ভাগ মিডিয়া কর্মীদের লেখালেখির মাধ্যমে সম্ভব হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল উপর্যুক্ত কথাগুলো বলেন।
টাঙ্গুয়ার হাওরে দুইদিন ব্যাপী জ্যোৎ¯œা উৎসব পরবর্তী এ মতবিনিময় সভায় সাংবাকিদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, হাওরে জোছনা উৎসবের মাধ্যমে টাঙ্গুয়ার ব্যাপক প্রচার হয়েছে। জ্যোৎ¯œা উৎসব দেশি-বিদেশি পর্যটকদের দৃষ্টি কেড়েছে। দলমতের ঊর্ধ্বে উঠে এসে এই উৎসবে সকলে শামিল হয়েছেন এবং সহযোগিতা করেছেন। তবে কিছুটা ত্রুটি থাকতেই পারে। উৎসবে পর্যটকদের দেয়া খাবারের বর্জ্য যাতে হাওরে ফেলা না হয় সে জন্য মাইকিং করা হয়েছে। পর্যটকদের প্রতিটি নৌকায় বর্জ্য রাখার জন্য বস্তা দেয়া হয়েছিল। তারপরও কিছু অসচেতন ব্যক্তি পানিতে বর্জ্য ফেলে দিয়েছেন। আমরা সেই বর্জ্যগুলো লোকজন দিয়ে হাওর থেকে তোলে এনেছি। পরে এগুলো ধ্বংস করা হয়েছে। আগামীতে জোছনা উৎসবে যাতে পরিবেশ দূষণের মতো কিছু না ঘটে এ ব্যাপারে আরো সতর্ক ব্যবস্থা নেয়া হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বুরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুদাচ্ছির আলম সুবল, আওয়ামী লীগ নেতা রমেন্দ্র নারায়ণ বৈশাখ, আমিনুল ইসলাম, দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, বিশিষ্ট সাংবাদিক অ্যাড. আজিজুল ইসলাম চৌধুরী, লতিফুর রহমান রাজু, মাহবুবুর রহমান পীর, মাসুম হেলাল, আল-হেলাল, বিন্দু তালুকদার, মাহতাব উদ্দিন তালুকদার, ইমরানুল হক চৌধুরী, সেলিম আহমদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!