1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

ছাতকে এমপি মানিককে কওমি আলেমদের সমর্থন

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ৬.০৬ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম আজির, ছাতক
সুনামগঞ্জ-৫ নির্বাচনী এলাকায় বাংলাদেশ সুনামগঞ্জ-৫ আসনে এমপি মুহিবুর রহমান মানিককে সমর্থন দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের (কওমী) আলেমগণ। সোমবার রাতে এমপি মানিকের বাসভবনে এক মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিক সমর্থন জানান। সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক। বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক কাজী মাওলানা ইসলাম উদ্দিন, ছাতক পৌর শাখার সভাপতি হাফিজ মাওলানা ফয়জুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার কওমী মাদরাসার সনদের বিল মহান জাতীয় সংসদের পাস করানোর মাধ্যমে ধর্মীয় শিক্ষার মূল্যায়ন করেছেন। এর ফলে লাখ লাখ শিক্ষার্থীর দেশে চাকুরী করার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার দেশের আর্ত সামাজিক উন্নয়নে অগ্রণী পালন করায় দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। দেশ উন্নয়নশীল দেশের তালিকায় নিয়ে যেতে আগামীতেও নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠাতে হবে। এ লক্ষ্য অর্জনে সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহবান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!