1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা, রবিবার থেকে ক্লাস শুরু সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা

সুনামগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮, ১০.৫৮ এএম
  • ২২৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আজ থেকে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকেই বিজিবির সদস্য প্রতিটি নির্বাচনী এলাকার উপজেলা সদরে পৌছে গেছেন।
২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম মঙ্গলবার বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বললেন, প্রতিটি প্লাটুনে ২০ থেকে ২৫ জন করে বিজিবির সদস্য রয়েছে।
তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজকের মধ্যেই জেলার সব কয়টি নির্বাচনী এলাকায় প্রাথমিক পর্যায়ে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবেন।
সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকার তাহিরপুর উপজেলা সদরে ২ প্লাটুন বিজিবির সদস্য সকালেই পৌছেন।, এছাড়া জেলার ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর, দিরাই, শাল্লা, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, সদর , বিশ্বম্ভরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা সদরেও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!