1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

বিশ্বম্ভরপুর স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীর স্বেচ্ছাসেবক লীগে যোগদান

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ৫.৩০ পিএম
  • ৪১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফরহাদ আহমেদের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ শতাধিক বিএনপি নেতাকর্মী দল ছেড়ে স্বেচ্ছাসেবক লীগে যোগদান করেছেন। ১৬ ডিসেম্বর রবিবার রাতে ফরহাদ আহমেদের আয়ান বাবা হোটেলের হলরুমে আনুষ্ঠানিকভাবে তারা স্বেচ্ছাসেবক দল ছেড়ে স্বেচ্ছাসেবক লীগে যোগ দেন। ফরহাদ আহমেদসহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ তাদেরকে ফুল দিয়ে বরণ করেন। বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক রবিন আহমদ আকাশ ও প্রচার সম্পাদক মাস্টার জামাল আহমদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে যোগ দেন।
বিএনপিকে জঙ্গি জামায়াতের দোসর ও স্বাধীনতাবিরোধী শক্তি আখ্যায়িত করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শান্তি, সম্প্রীতি, প্রগতি, উন্নতি ও স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার সংগঠন আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে ভবিষ্যতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে থাকার অঙ্গিকার করেছেন। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি আস্থা রেখে জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করার অঙ্গিকার করেন। তারা আসন্ন জাতয়ি নির্বাচনে স্বাধীনতাবিরোধী শক্তিকে পরাজিত করারও আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, এড. বুরহান উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক জামাল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সালেহ আহমদ চৌধুরী, সদর উপজেলা যুবলীগ সভাপতি এহসান আহমদ উজ্জ্বলসহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দল ছেড়ে স্বেচ্ছাসেবক লীগে যোগদানকারী নেতা আলমগীর আলম বলেন, তরুণ উদীয়মান নেতা ফরহাদ আহমেদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সবাই দল ছেড়ে স্বেচ্ছাসেবক লীগে যোগ দিয়েছি। আমরা শেখ হাসিনার উন্নয়ন দর্শন ও রাজনীতির প্রতি আস্থা রেখে স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপিকে প্রত্যখানের অঙ্গিকার করেছি। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্বের ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের রাজনীতিতে আজীবন কাজ করে যাব।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফরহাদ আহমদ বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন ও রাজনীতির প্রতি আস্থা রেখে বিএনপি ছেড়ে শতাধিক নেতাকর্মী আমাদের প্রাণের সংগঠন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তারা স্বাধীনতাবিরোধী আওয়ামী বিএনপি জামায়াতকে এই বিজয়ের মাসে বর্জনের অঙ্গিকার করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!