1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা

ওয়ানডেতে সাফল্য : বিশ্বে তৃতীয় বাংলাদেশ

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ১১.৪৮ এএম
  • ৪০০ বার পড়া হয়েছে

অনলাইন:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় দিয়ে দারুণ একটা বছর শেষ করতে যাচ্ছে বাংলাদেশ। এবছর টাইগারদের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। তাই চলতি বছর ৫০ ওভারের ম্যাচে সাফল্যের তালিকায় ক্রিকেটবিশ্বে তৃতীয় স্থানে চলে এসেছে মাশরাফি বিন মুর্তজার দল। ওয়ানডে খেলা ১৮টি দলের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বিশ্বের অন্যতম ক্রিকেট শক্তি ভারত। আর শীর্ষে আছে ইংল্যান্ড।
২০১৮ সালে ২০ ওয়ানডে খেলে ১৩টিতে জিতেছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৫ সালে ১৩টি ওয়ানডে জিতেছিল লাল-সবুজের দল। ২০০৬ সালে ১৮টি আর ২০০৯ সালে ১৪টি ওয়ানডে জিতলেও ২০১৫ সালকে বাংলাদেশের সেরা সাফল্যের বছর ধরা হয়। ওই বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পাশাপাশি ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল ম্যাশ বাহিনী।
বাংলাদেশের সমান ম্যাচ খেলে ১৪টিতে জয় পেয়েছে ভারত। তারা আছে তালিকার দুই নম্বরে। ২৪ ম্যাচে ১৭ জয় নিয়ে সবার ওপরে ইংল্যান্ড। কিন্তু চার নম্বরে থাকা দলটির নাম শুনলে অনেকেই অবাক হবেন- আফগানিস্তান! হ্যাঁ, এশিয়ার এই যুদ্ধবিধ্বস্ত দেশটি ক্রিকেটে সম্প্রতি ঈর্ষণীয় সাফল্য পেয়েছে- এটাই তার প্রমাণ। আসগর স্তানিকজাইয়ের দল ২০ ম্যাচের ১২টিতে জয় পেয়েছে এ বছর। বাংলাদেশকে কিন্তু তারা প্রায় ধরেই ফেলেছে। সুতরাং, অধিনায়ক মাশরাফির ভাষাতেই বলতে হয়, জিরোবার সুযোগ নেই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!