1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল

তাহিরপুরে আ. লীগ অফিস ভাংচুরের অভিযোগে বিএনপির ৩৭ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮, ১.২৯ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ ৩৭ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা দায়ের করা হয়ছে।’
বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় বিএনপির নেতাকর্মীদের পুলিশ জেলা কারাগারে পাঠায়।’ মামলাটি রেকর্ড করা হয় এদিন সকালে।
বুধবার দিবাগত রাত তিনটার দিকে থানা পুলিশ চার নেতাকর্মীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।’
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়দল (উওর) ইউনিয়নের কাশতাল গ্রামের রমজান আলীর ছেলে ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, একই গ্রামের আবদুর রহমানের ছেলে একই ওয়ার্ড যুবদলের সভাপতি এরশাদ মিয়া, দিঘলবাগ গ্রামের আবদুল মালেকের ছেলে ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা আলীনুর মিয়া, ব্রাম্মণগাঁও গ্রামের লাল মিয়ার ছেলে ওয়ার্ড যুবদল নেতা জুয়েল মিয়া।’
ওই মামলায় উপজেলার বড়দল (উওর) ইউনিয়ন বিএনপির সভাপতি কয়লা আমদানিক কারক নজরুল শাহ, যুগ্ন সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার ও ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক ইউপি সদস্য আবু তাহের সহ বিভিন্ন গ্রামের ৩৭ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত নামা আসামী করা হয়েছে ২০ থেকে ৩০ জনকে।,
মামলার এজাহার সুত্রে জানা যায়, উপজেলার স্থানীয় জনতা বাজারে ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে ডুকে বিএনপির ২০ থেকে ৩০ নেতাকর্মী গত ১১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টার দিকে মামলার বাদী স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিমকে কিল ঘুষি লাথি মারিতে থাকেন,চেয়ার টেবিল ভাংচুর করে এমনকি আওয়ামী লীগ (নৌকার) প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন এমপির ছবি লিফলেট ছিড়ে ফেলা হয়।’
মামলার বাদী উপজেলার ব্রাম্মণগাও গ্রামের রুস্তম আলীর ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সেলিম হায়দার বৃহস্পতিবার বিকেলে বলেন, মঙ্গলবার সন্ধারাতে জনতা বাজারে প্রথমে বিএনপির কর্মী আবদুর রহমান শ্রমিকলীগ কর্মী শাকিন,আওয়ামীলীগ কর্মী নজরুলের সাথে কথাকাটাকাটি হলে প্রতিবাদ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আমার ওপর হামলা করে অফিসে ডুকে চেয়ার টেবিল ভাংচুর ও দলীয় প্রার্থীর নির্বাচনী পোষ্টার লিফলেট ছিড়ে ফেলে দেয়।’
তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঐক্যফ্রন্টের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জুনাব আলী বৃহস্পতিবার বিকেলে বলেন, মঙ্গলবার সন্ধায় জনতা বাজারে বিএনপি ও আওয়ামীলীগ’র দু’কর্মীর মধ্যে কথাকাটাকাটি হয় এরপর বিষয়টি তিলকে তাল করতে বুধবার রাতে আওয়ামীলীগের স্থানীয় লোকজন নিজেরাই তাদের অফিসে ভাংচুর করে বিএনপির (ধানের শীষ) প্রার্থী সাবেক এমপি নজির হোসেনের নির্বাচনী প্রচার প্রচারণা থেকে নেতাকর্মীদের দুরে রাখতে হয়রানী করতে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও মামলা দায়ের করেছে।’
তাহিরপুর থানার মামলার তদন্তকারী অফিসার এসআই মো. আনোয়ার হোসেন বৃহস্পতিবার বলেন, আওয়ামীলীগ অফিসে ভাংচুর করত: ক্ষতিসাধন, নাশকতা ও অন্তর্ঘাত মুলক কার্য সম্পাদনের চেষ্টা ও সহায়তা করার অপরাধে মামলাটি দায়ের করা হয়েছে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!