1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল

মহাজোট প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা

  • আপডেট টাইম :: বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮, ২.০০ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সমূহ ভেদাভেদ ভুলে সুনামগঞ্জের ৫টি আসনে আ.লীগ মনোনীত ও মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখা এই প্রতিনিধি সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল হুদা মুকুট।
বুধবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ ও এই আসনে মহাজোট মনোনীত প্রার্থী এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাতক শংকর দাস, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এড. কামাল উদ্দিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মজনু মিয়া, বাবুল রায়, রুমেল আহমদ, বুরহান উদ্দিন লিটু, মাসুক আহমদ, সাংগঠনিক এড. বুরহান উদ্দিন, বিপ্রেশ রায়, শাহজাহান, লাবলু, আন্তর্জাতিক সম্পাদক জামাল আহমদ, সালেহ আহমদ চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি নিজাম উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বাবলু আহমদ,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের হাবিব প্রমুখ।
বক্তারা সকল ভেদাভেদ ভুলে মহাজোট প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!