1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

১৫-২০ সেপ্টেম্বর ময়মনসিংহের সাত জেলায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ১১.০২ এএম
  • ৬১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
আশুগঞ্জ থেকে এলেঙ্গা পর্যন্ত গ্যাসের সঞ্চালন লাইনে পিগিং করবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। এ জন্য আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত ছয় দিন শেরপুরসহ বৃহত্তর ময়মনসিংহের সাত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকা হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস ও গোপালপুর উপজেলা, কিশোরগঞ্জ জেলা শহর, জামালপুর জেলা শহর, সরিষাবাড়ি উপজেলা ও তারাকান্দি ইউনিয়ন ও শেরপুর জেলা শহর।

এ কার্যক্রম চলাকালে এলেঙ্গা, টাঙ্গাইল, মির্জাপুর ও চন্দ্রা এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জিটিসিএল। তিতাস গ্যাস কর্তৃপক্ষ গত কয়েক দিন ধরে শেরপুর জেলা শহরে মাইকিং করে গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি শহরবাসীকে জানিয়েছে।

টানা ছয় দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার সংবাদে গ্রাহকদের মধ্যে বিকল্প ব্যবস্থা হিসেবে কেরোসিনচালিত স্টোভ ও সিলিন্ডার গ্যাসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। অনেকে আবার মাটির চুলাও সংগ্রহ করছেন।

আজ বুধবার দুপুরে শেরপুর জেলা শহরের বিভিন্ন মনোহারি ও ক্রোকারিজ সামগ্রীর দোকানে গিয়ে কেরোসিনচালিত স্টোভ পাওয়া যায়নি। চাহিদা বাড়ায় কোনো কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে বিক্রি করেছেন বলে ক্রেতারা অভিযোগ করেন।

শহরের নয়আনী বাজার এলাকার মনোহারী ব্যবসায়ী বিকাশ দত্ত বলেন, তাঁর দোকানে সারা বছরে ১০-১৫টি স্টোভ বিক্রি হতো। কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে দু দিনেই ৫০ টির বেশি স্টোভ বিক্রি করেছেন। তবে কোম্পানি কর্তৃক নির্ধারিত মূল্যেই তিনি স্টোভ বিক্রি করেছেন বলে জানান।

নয়আনী বাজার এলাকার ক্রোকারিজ ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা বলেন, গত তিন দিনে তাঁর দোকান থেকেও অর্ধ-শতাধিক স্টোভ বিক্রি হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (জনসংযোগ) মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের জানিয়েছেন, আশুগঞ্জ থেকে এলেঙ্গা পর্যন্ত ২৪ ইঞ্চি ব্যাসের ১২৫ কিলোমিটার পাইপলাইনটির পিগিং শেষ হলে আগামী ২১ সেপ্টেম্বর বুধবার থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!