1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

নারী নেত্রী শীলা রায়ের রোকেয়া পদক গ্রহণ করলেন মহিলা পরিষদ নেত্রীবৃন্দ

  • আপডেট টাইম :: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮, ৪.৩১ এএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
নারী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করায় ‘বেগম রোকেয়া সম্মাননা পদক’ পেয়েছেন সুনামগঞ্জের নারী নেত্রী ও জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি শহীদকন্যা শীলা রায়। রবিবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শীলা রায়ের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য। এসময় মহিলা পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এছাড়াও এবার রোকেয়া পদকে ভূষিত করা হয়েছেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জিন্নাতুনন্নেসা তালুকদার, প্রফেসর জোগরা আনিস, শীলা রায়, রমা চৌধুরী (মরনোত্তর) ও রোকেয়া বেগম। পদকপ্রাপ্তদের প্রত্যেকে ২৫ গ্রাম স্বর্ণের একটি পদক, সার্টিফিকেট ও দুই লাখ টাকা করে দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এনডিসি।
অনুষ্ঠানে পদকপ্রাপ্ত জিন্নাতুনন্নেসা তালুকদার অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তিনি তার পদক বাংলাদেশের নারী সমাজকে উৎসর্গ করেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি সঞ্চিতা চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সম্পাদক শরিফা আশ্রাফি সম্পা, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!