1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দিরাইয়ে জয়া সেনগুপ্তার পক্ষে যুবলীগের কর্মীসভা

  • আপডেট টাইম :: রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ১২.৪১ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামীলীগ মনোনীত ড. জয়া সেনগুপ্তার পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার রফিনগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে স্থানীয় বাংলাবাজারের বন্যা আশ্রয় কেন্দ্রে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি উজ্জল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমু তালুকদারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর সবুজ মিয়া, প্যানেল মেয়র বিশ^জিত রায়, সহিদুর রহমান টিটু, ময়না মিয়া, মোহন চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি সারোয়ার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, রাজানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, হুমায়ূন মিয়া, ওয়াসিম আকরামসহ ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তার বিজয় নিশ্চিত করার জন্য যুবলীগের নেতৃবৃন্দকে কাজ করার আহ্বান জানিয়ে দিরাই পৌরসভার প্যানেল ও উপজেলা যুবলীগ নেতা বিশ^জিৎ রায় বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। একদিকে স্বাধীণতার স্বপক্ষের শক্তি আওয়ামীলীগ অন্যদিকে স্বাধীনতা বিরোধীসহ জনবিচ্ছিন্ন একটি জোট। এখন আর ঘরে বসে থাকার সময় নয়, যুবলীগসহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনকে মাঠে নেমে নৌকার বিজয় ও ড. জয়া সেনগুপ্তার হাতকে শক্তিশালী করতে হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!